গাইড ও ক্যালকুলেটরGuides & calculators
মিস্ত্রি আর বাড়ির মালিক — দুজনের জন্যই সহজ হিসাব। কেনার আগে পরিমাণটা মিলিয়ে নিন, তারপর এক চাপে কার্টে দিন।Simple maths for mistris and home owners alike. Check the quantity before you buy, then add it to the cart in one tap.
টাইলস কত বক্স লাগবে?How many boxes of tiles?
রং কত লিটার লাগবে?How many litres of paint?
কোন কাজে কত আরএম তার?Which cable size for which job? 2 মিনিটে পড়ুন2-minute read
বাসার ওয়্যারিংয়ে সাধারণত তিন মাপের কপার তার লাগে। নিচের টেবিলটা প্রচলিত নিয়ম; আসল মাপ ঠিক করবেন ইলেকট্রিশিয়ান — লোড আর তারের দৈর্ঘ্য দেখে।
| কাজ | তার (কপার) | এমসিবি (সাধারণত) |
|---|---|---|
| লাইট ও ফ্যানের লাইন | 1.5 আরএম | 10এ |
| সকেট / প্লাগ পয়েন্ট | 2.5 আরএম | 16এ |
| এসি, গিজার, পানির পাম্প — আলাদা লাইনে | 4 আরএম | 20–32এ, যন্ত্রের রেটিং দেখে |
| মিটার থেকে ডিবি (মেইন লাইন) | 6 আরএম বা বেশি | মোট লোড অনুযায়ী |
রঙের নিয়ম (প্রচলিত): ফেজ লাল বা বাদামি, নিউট্রাল কালো বা নীল, আর্থ সবুজ-হলুদ। পুরো বাসায় একই নিয়ম রাখুন।
- কয়েলের গায়ে আরএম, “কপার” আর দৈর্ঘ্য (সাধারণত 100 মিটার) লেখা মিলিয়ে নিন।
- দেয়ালের তার কনডুইট পাইপের ভেতর দিয়ে টানুন, পরে বদলানো সহজ হয়।
- জয়েন্ট খোলা রাখবেন না — কানেক্টর বা ইনসুলেশন টেপ দিয়ে ঢাকুন।
- আর্থিংয়ের তার বাদ দেবেন না; 3-পিন সকেটে আর্থ লাগান।
সাবধান: মেইন সুইচ বন্ধ করে কাজ করুন। নতুন লাইন বা ডিবি বসানোর কাজ লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানকে দিয়ে করান।
House wiring usually needs three sizes of copper cable. The table shows common practice; the electrician decides the final size from the load and the cable length.
| Job | Cable (copper) | MCB (typical) |
|---|---|---|
| Light and fan circuits | 1.5 rm | 10A |
| Sockets / plug points | 2.5 rm | 16A |
| AC, geyser, water pump — on their own line | 4 rm | 20–32A, from the appliance rating |
| Meter to DB (main line) | 6 rm or more | by total load |
Colours (common practice): phase red or brown, neutral black or blue, earth green-yellow. Keep one rule for the whole house.
- Check the coil label: rm size, “copper” and length (usually 100 m).
- Run wall cables inside conduit so they can be replaced later.
- Never leave joints open — use connectors or insulation tape.
- Do not skip the earth wire; connect earth on 3-pin sockets.
Caution: switch off the main before working. Have new lines or DBs installed by a licensed electrician.
এই কাজের জিনিসItems for this job
পানির লাইনে কোন পাইপ?Which pipe for water lines? 2 মিনিটে পড়ুন2-minute read
একই বাসায় সাধারণত তিন ধরনের পাইপ লাগে: ঠান্ডা পানির, গরম পানির আর ময়লা পানির। ভুল পাইপ দিলে লিক বা ফাটল হয়, আর সেটা দেয়াল ভেঙে ঠিক করতে হয়।
| কাজ | পাইপ | প্রচলিত মাপ |
|---|---|---|
| ট্যাংক থেকে ঘরে ঠান্ডা পানি | ইউপিভিসি প্রেশার পাইপ | মেইন 1"–1½", শাখা ½"–¾" |
| গিজারের গরম পানি | সিপিভিসি (গরম পানির জন্য তৈরি) | ½"–¾" |
| বেসিন, ফ্লোর ড্রেন, কিচেনের ময়লা পানি | পিভিসি ড্রেনেজ পাইপ | 2"–3" |
| কমোডের লাইন | পিভিসি ড্রেনেজ পাইপ | 4" |
- ইউপিভিসি/পিভিসি পাইপ জোড়া দিন সলভেন্ট সিমেন্ট দিয়ে; প্যাঁচের জয়েন্টে টেফলন টেপ পেঁচান।
- পাইপের গায়ে ব্র্যান্ড আর প্রেশার রেটিং/ক্লাস লেখা দেখে কিনুন।
- দেয়ালে ঢাকার আগে লাইনে পানি ভরে কিছুক্ষণ রেখে লিক দেখে নিন।
- ময়লা পানির লাইনে যথেষ্ট ঢাল রাখুন, না হলে পানি জমে।
সাবধান: গরম পানির লাইনে সাধারণ ইউপিভিসি পাইপ দেবেন না — গরমে নরম হয়ে জয়েন্ট ছেড়ে দিতে পারে।
A house usually needs three kinds of pipe: cold water, hot water and waste water. The wrong pipe leaks or cracks, and fixing it means breaking the wall.
| Job | Pipe | Common size |
|---|---|---|
| Cold water from the tank | uPVC pressure pipe | main 1"–1½", branches ½"–¾" |
| Hot water from the geyser | CPVC (made for hot water) | ½"–¾" |
| Basin, floor drain, kitchen waste | PVC drainage pipe | 2"–3" |
| Toilet (soil) line | PVC drainage pipe | 4" |
- Join uPVC/PVC pipes with solvent cement; wrap threaded joints with Teflon tape.
- Buy pipe with the brand and pressure rating/class printed on it.
- Before closing the wall, fill the line with water and leave it a while to check for leaks.
- Give waste lines enough slope or water will stand.
Caution: never use ordinary uPVC on a hot-water line — it softens and joints can fail.
এই কাজের জিনিসItems for this job
সিমেন্ট কেনার আগে যা দেখবেনWhat to check before buying cement 2 মিনিটে পড়ুন2-minute read
- উৎপাদনের তারিখ: ব্যাগে তারিখ লেখা থাকে। যত নতুন, তত ভালো — বাতাসের আর্দ্রতায় সিমেন্ট ধীরে ধীরে শক্তি হারায়। প্রচলিত পরামর্শ হলো কয়েক মাসের মধ্যে ব্যবহার করা।
- ব্যাগের অবস্থা: ছেঁড়া, ভেজা বা জমাট ব্যাগ নেবেন না। হাতে চাপলে শক্ত দলা লাগলে সেই ব্যাগ বাদ দিন।
- ধরন: ব্যাগে লেখা থাকে — OPC (CEM I) না কম্পোজিট/PCC (CEM II)। কোন কাজে কোনটা, নকশায় বা প্রকৌশলীর নির্দেশে যা আছে সেটাই মানুন।
- মান চিহ্ন: BDS EN 197-1 আর BSTI-র চিহ্ন দেখুন।
- ওজন: ব্যাগ 50 কেজির; সন্দেহ হলে কয়েকটা ওজন করে নিন।
- রসিদ: কোম্পানি বা অনুমোদিত ডিলারের চালান নিন — জোগানে সিমেন্টের রসিদ দেয় পার্টনার ডিলার।
রাখবেন কীভাবে: মেঝে থেকে উঁচুতে কাঠের পাটাতনে, দেয়াল থেকে একটু দূরে, পলিথিনে ঢেকে। খুব উঁচু স্তূপ করবেন না; আগে আনা ব্যাগ আগে ব্যবহার করুন।
সাবধান: ভেজা বা জমাট সিমেন্ট দিয়ে ঢালাই করবেন না। দরকারি পরিমাণ ঠিক করবে প্রকৌশলীর নকশা।
- Manufacturing date: it is printed on the bag. Fresher is better — cement slowly loses strength with moisture in the air. Common advice is to use it within a few months.
- Bag condition: reject torn, damp or lumpy bags. If you feel hard lumps when you press the bag, leave it.
- Type: the bag says OPC (CEM I) or composite/PCC (CEM II). Follow the drawings or your engineer on which to use where.
- Standard marks: look for BDS EN 197-1 and the BSTI mark.
- Weight: bags are 50 kg; weigh a few if in doubt.
- Invoice: buy on a company or authorised-dealer invoice — at Jogan, the partner dealer invoices cement.
Storage: off the floor on wooden pallets, a little away from walls, covered with polythene. Do not stack too high; use the oldest bags first.
Caution: never cast concrete with damp or lumpy cement. Quantities come from the engineer's design.
এই কাজের জিনিসItems for this job
এই পাতার হিসাব ও পরামর্শ সাধারণ ধারণার জন্য; নির্দিষ্ট কাজে আপনার মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান বা প্রকৌশলীর পরামর্শ মানুন। প্রশ্ন থাকলে WhatsApp করুন।These calculations and tips are general guidance; for a specific job, follow your mistri, electrician or engineer. Questions? WhatsApp us.