বাড়ি বানানোর খরচ ও মালামালের হিসাবHouse building cost & materials estimate

তিনটি তথ্য দিন — পুরো বাড়ির মালের হিসাব এক বিলেThree inputs — the whole house's materials in one bill

সিমেন্ট-রড থেকে দরজা-জানালা পর্যন্ত প্রতিটি মালের আনুমানিক পরিমাণ আর খরচ দেখুন। জোগান যা দেয়, তা সেখান থেকেই কার্টে দিন; বাকিগুলোর কোটেশন নিন WhatsApp-এ।See the estimated quantity and cost of every material, from cement and rod to doors and windows. Add what Jogan supplies straight to the cart; get a WhatsApp quote for the rest.

  1. দর এখন শুধু ঢাকার। চট্টগ্রাম ও অন্য শহর শিগগিরই।Rates are for Dhaka for now. Chattogram and other cities are coming soon.

  2. বিল্ট-আপ এরিয়া ও তলাBuilt-up area and floors

    এক তলার মোট এরিয়া (দেয়াল সহ)। বর্গফুট ⇄ বর্গমিটার যেকোনো সময় বদলান। ঢাকায় একটা ফ্ল্যাট সাধারণত 800–2,000 বর্গফুট।One floor's total area, walls included. Switch sqft ⇄ sqm any time. A Dhaka flat is usually 800–2,000 sqft.

    এককের ধরনUnit

    ভবনের ধরন: RCC ফ্রেম, ইটের দেয়াল, আবাসিকBuilding type: RCC frame, brick walls, residential

  3. মালের মান বাছুনChoose the quality

    এখানে সব মালামালে একসাথে বাছুন; নিচের বিলে প্রতিটি সারি আলাদা করেও বদলানো যায় — মোট খরচ সাথে সাথে বদলায়।Set all materials here at once, or change any row in the bill below — the total updates live.

    সব মালামালের মানQuality for all materials

যা দেখবেনWhat you'll see

12টি মালামাল, এক বিলে12 materials, one bill

ভিত থেকে ফিনিশিং পর্যন্ত — জোগান যেগুলো পৌঁছে দেয়, সেগুলোর পাশে কার্টের বোতাম; বাকিগুলোর পাশে কোটেশনের লিংক।From foundation to finishing — items Jogan delivers get a cart button; the rest get a quote link.

    আপনার আনুমানিক বিলYour estimated bill

    আনুমানিক হিসাব।An estimate. এগুলো প্রচলিত থাম্ব রুল আর ঢাকার বাজারদর থেকে করা। প্রকৌশলীর নকশা, মাটির অবস্থা আর কাজের ধরন অনুযায়ী আসল পরিমাণ ও খরচ বদলাবে। অর্ডারের আগে নকশা ও BOQ মিলিয়ে নিন। পাইলিং, লিফট, জেনারেটর, নকশা ফি ও ঠিকাদারের লাভ ধরা নেই।Built from common thumb rules and Dhaka market rates. The engineer's design, soil conditions and the type of work will change the real quantities and cost. Check against the drawings and BOQ before ordering. Piling, lifts, generators, design fees and contractor margin are not included.

    পুরো হিসাব WhatsApp-এ পাঠানSend the whole estimate on WhatsApp BOQ কোটেশন চাই

    · সিমেন্ট, রড, টাইলস ও রঙের দর জোগানের ক্যাটালগ থেকে (আজকের দাম); বাকি দর বাজারের আনুমানিক দর। বড় পরিমাণ ধাপে ধাপে নিতে পারেন — কার্টে পরিমাণ বদলানো যায়।Cement, rod, tiles and paint use Jogan's catalogue prices (today's prices); other rates are market estimates. You can take large quantities in stages — change quantities in the cart.

    হিসাবটা কীভাবে হয়How the estimate is calculated

    বাজার দরের ভিত্তিতেBased on market rates

    সিমেন্ট, রড, টাইলস ও রঙে জোগানের নিজের দাম; ইট, বালু, পাথরে প্রকাশিত বাজারদর। প্রতিটি দরের পাশে তারিখ আছে।Jogan's own prices for cement, rod, tiles and paint; published market rates for bricks, sand and stone. Every rate carries a date.

    ঢাকার দামDhaka prices

    দর ঢাকার বাজারের। অন্য শহরে পরিবহন খরচে দাম আলাদা হয় — সেই শহরগুলো চালু হলে আলাদা দর আসবে।Rates are for the Dhaka market. Transport changes prices in other cities — they get their own rates when they launch.

    খোলা হিসাবOpen maths

    প্রতিটি সারিতে পরিমাণ, দর আর সম্ভাব্য সীমা দেখানো আছে। কোন নিয়মে কত ধরা হয়েছে, নিচে সূত্রসহ দেখুন।Every row shows the quantity, the rate and a possible range. See every rule and its source below.

    বাজেট অনুযায়ীFits your budget

    প্রতিটি মাল সাধারণ, মাঝারি বা প্রিমিয়াম করে দেখুন — যে মানে কাজ করবেন, সেই মানের খরচ।Switch any material between Basic, Medium and Premium to match the finish you plan.

    প্রতিটি নিয়ম, দর ও সূত্র দেখুনSee every rule, rate and source

    সাধারণ প্রশ্নFrequently asked questions

    প্রতি বর্গফুটে বাড়ি বানানোর খরচ কীভাবে হিসাব করব?How do I work out construction cost per square foot?

    মোট খরচকে মোট বিল্ট-আপ এরিয়া দিয়ে ভাগ করুন — সব তলা মিলিয়ে, দেয়াল সহ। যেমন 1,200 বর্গফুটের 5 তলা = 6,000 বর্গফুট। এই পাতায় আপনার দেওয়া তথ্যে এখন প্রতি বর্গফুটে মালামাল — (আনুমানিক)। এতে পাইলিং, লিফট, জেনারেটর, নকশা ফি, ঠিকাদারের লাভ ও জমির দাম নেই; তাই পুরো নির্মাণ খরচ এর চেয়ে বেশি হবে। কয়েকটি নির্মাণ প্রতিষ্ঠানের প্রকাশিত 2026 সালের হিসাবে ঢাকায় সাধারণ মানের পুরো খরচ মোটামুটি ৳3,200–4,300 প্রতি বর্গফুট বলা হয় — এটা নির্দেশক, নিশ্চিত নয়।

    Divide the total cost by the total built-up area — all floors, walls included. For example, 5 floors of 1,200 sqft = 6,000 sqft. With your inputs, this page currently shows — per sqft for materials (estimate). That leaves out piling, lifts, generators, design fees, contractor margin and land, so the full construction cost will be higher. Some builders' published 2026 figures put a standard Dhaka build at roughly ৳3,200–4,300 per sqft all-in — a pointer, not a promise.

    একটা বাড়ি বানাতে মোট কত খরচ হয়?How much does it cost to build a house?

    এটা নির্ভর করে এরিয়া, তলা, মাটির অবস্থা, নকশা আর ফিনিশিংয়ের মানের ওপর। উপরের ক্যালকুলেটরে আপনার মাপ দিয়ে সাধারণ, মাঝারি ও প্রিমিয়াম — তিন মানের পাশাপাশি হিসাব দেখুন। আসল বাজেটের জন্য প্রকৌশলীর নকশা থেকে BOQ করান; BOQ-এর ছবি পাঠালে জোগান মালের দাম জানাবে।

    It depends on the area, floors, soil, design and finish. Enter your size in the calculator above to compare Basic, Medium and Premium side by side. For a real budget, have a BOQ made from the engineer's drawings; send us a photo of the BOQ and Jogan will price the materials.

    1,000 বর্গফুটে কত ব্যাগ সিমেন্ট, কত কেজি রড, কত সিএফটি বালু, কত ইট লাগে?How much cement, steel, sand and brick for 1,000 sq ft?

    প্রচলিত থাম্ব রুলে, প্রতি 1,000 বর্গফুট বিল্ট-আপ এরিয়ায় মোটামুটি: সিমেন্ট ব্যাগ, রড কেজি, বালু সিএফটি, পাথর/খোয়া সিএফটি, ইট পিস। বিভিন্ন সূত্রে সংখ্যাগুলো আলাদা, তাই সীমা হিসেবে দিলাম। প্রকৌশলীর নকশা ও মাটির অবস্থা অনুযায়ী আসল পরিমাণ বদলাবে — বিশেষ করে রড, যা কলাম-বিমের নকশা আর ভূমিকম্পের হিসাবের ওপর নির্ভর করে।

    By common thumb rules, per 1,000 sqft of built-up area, roughly: cement bags, rod kg, sand cft, stone/brick chips cft, bricks . Sources differ, so these are ranges. Real quantities depend on the engineer's design and the soil — rod especially, which follows the column/beam design and earthquake loads.

    কোন সিমেন্ট ভালো — OPC না PCC?Which cement is better — OPC or PCC?

    দুটোই বাংলাদেশের মান BDS EN 197-1 অনুযায়ী বানানো, কাজ অনুযায়ী বাছাই হয়। OPC (CEM I) প্রায় পুরোটাই ক্লিংকার ও জিপসাম; শক্তি তাড়াতাড়ি আসে, তাই যেখানে দ্রুত শক্তি দরকার সেখানে অনেকে বেছে নেন। PCC (CEM II, পোর্টল্যান্ড কম্পোজিট) ক্লিংকারের সাথে ফ্লাই অ্যাশ, স্ল্যাগ বা চুনাপাথর মিশিয়ে বানানো; শক্তি একটু ধীরে বাড়ে, সাধারণ ঢালাই, গাঁথুনি ও প্লাস্টারে বহুল ব্যবহৃত। কোনটা "সবসময় ভালো" — এমন নয়। নকশায় বা প্রকৌশলীর নির্দেশে যে ধরন ও শক্তি-শ্রেণি (যেমন 42.5N) লেখা আছে সেটাই নিন, আর ব্যাগে উৎপাদনের তারিখ ও BSTI চিহ্ন দেখুন।

    Both are made to the Bangladesh standard BDS EN 197-1; the choice depends on the job. OPC (CEM I) is almost all clinker and gypsum and gains strength early, so many choose it where early strength matters. PCC (CEM II, Portland composite) blends clinker with fly ash, slag or limestone; it gains strength a little more slowly and is widely used for general concrete, masonry and plaster. Neither is "always better". Use the type and strength class (e.g. 42.5N) written in the drawings or by your engineer, and check the manufacturing date and BSTI mark on the bag.

    কোন রড ভালো?Which steel rod is best?

    ব্র্যান্ডের চেয়ে গ্রেড আর সাইজ বেশি জরুরি। বাসাবাড়ির RCC নকশায় এখন সাধারণত 500 MPa ইয়েল্ড শক্তির রড ধরা হয় — বাজারে "500W" বা "B500" নামে। B500DWR-এর মতো গ্রেড BDS ISO 6935-2 মানের, যেখানে ডাক্টিলিটি (বাঁকানোর সহনশীলতা) আর ওয়েল্ডিংয়ের শর্ত থাকে। কেনার সময় রডের গায়ে গ্রেড ও মিলের নাম খোদাই আছে কি না, মিল টেস্ট সার্টিফিকেট, আর প্রতি মিটারের ওজন মিলিয়ে নিন। নকশায় যে গ্রেড ও ব্যাস লেখা, প্রকৌশলীর অনুমতি ছাড়া সেটা বদলাবেন না।

    Grade and size matter more than the brand. Residential RCC designs in Bangladesh now usually specify rod with 500 MPa yield strength — sold as "500W" or "B500". Grades such as B500DWR follow BDS ISO 6935-2, which adds ductility (bendability) and welding requirements. When buying, check that the grade and mill name are rolled onto the bar, ask for the mill test certificate, and check the weight per metre. Never change the grade or diameter in the drawings without your engineer's approval.

    এই দামগুলো কতটা সঠিক?How accurate are these prices?

    দরগুলো তারিখের। সিমেন্ট, রড, টাইলস ও রঙে জোগানের ক্যাটালগের দাম; ইট, বালু, পাথর, জানালা-দরজা ও লেবারে প্রকাশিত বাজারদর বা আমাদের আনুমানিক দর। নির্মাণসামগ্রীর দাম দ্রুত ওঠানামা করে — যেমন মার্চ 2026-এ দশ দিনে রডের দাম টনপ্রতি প্রায় ৳10,000 বেড়েছিল। তাই এটাকে বাজেটের শুরু হিসেবে ধরুন, আর অর্ডারের আগে আজকের দাম বা কোটেশন নিন।

    Rates are as of . Cement, rod, tiles and paint use Jogan's catalogue prices; bricks, sand, stone, windows, doors and labour use published market rates or our estimates. Material prices move fast — in March 2026 rod rose by about ৳10,000 a tonne in ten days. Treat this as a starting budget, and check today's prices or get a quote before you order.

    এই হিসাবে কী ধরা নেই?What is not included?

    জমি, পাইলিং বা বিশেষ ফাউন্ডেশন, মাটি পরীক্ষা, নকশা ও অনুমোদন ফি, লিফট, জেনারেটর, সাবস্টেশন, রান্নাঘরের কেবিনেট, ফার্নিচার, আর ঠিকাদারের লাভ। লেবার আলাদা চেকবক্সে, ইচ্ছা করলে যোগ করবেন।

    Land, piling or special foundations, soil tests, design and approval fees, lifts, generators, substations, kitchen cabinets, furniture and contractor margin. Labour is a separate checkbox you can switch on.

    এই পাতার হিসাব সাধারণ ধারণার জন্য, প্রকৌশলীর নকশা বা BOQ-এর বিকল্প নয়। প্রশ্ন থাকলে WhatsApp করুন।This page is general guidance, not a substitute for an engineer's design or BOQ. Questions? WhatsApp us.